গণপিটুনিতে নিহত ভ্যানচালকের ছেলে দুলাল কুমারকে চাকরি দিয়েছে মিঠাপুকুর উপজেলা প্রশাসন

0
গণপিটুনিতে নিহত ভ্যানচালকের ছেলে দুলাল কুমারকে চাকরি দিয়েছে মিঠাপুকুর উপজেলা প্রশাসন

জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুর উপজেলার বাসিন্দা ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।সোমবার সন্ধ্যায় কার্যালয়ে দুলালকে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় তিনি বলেন, নিহত ভ্যানচালক প্রদীপ দাসের ছেলেকে গ্রাম পুলিশের মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। আশা করি তিনি এখন তার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। যাতে

তার বাবার মতো এমন ঘটনার শিকার আর কেউ না হয়।নিয়োগপত্র পাওয়ায় দুলাল কুমার অত্যন্ত খুশি। তিনি বলেন, আজ চাকরি পেয়ে আনন্দ লাগছে। এখন মনে হচ্ছে সংসারটা চলবে। তিনি আরও বলেন, চাকরি শুরু করে

মা এবং দুই ভাইবোনের পড়াশোনা ও ভরণপোষণ করব। সংসারের অভাব একেবারে না কমলেও ধীরে ধীরে কমবে বলে আশা করি।উল্লেখ্য এবছর ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্র্রদীপ দাস ভ্যান চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন।