উল্লাপাড়ায় হানাদার মুক্ত দিবস পালন

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তিযােদ্ধা সংসদের আয়ােজনে উল্লাপাড়া পাক
হানাদার মুক্ত দিবস পালন হয়েছে । এ দিবস পালনে শহরে র‌্যালি ও আলােচনা সভা হয়। বেলা বারােটায় র‌্যালি
শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযােদ্ধা গাজী মােঃ খােরশেদ আলমের সভাপত্বিতে অনুষ্ঠিত
আলােচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম
শফি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযােদ্ধা গােলাম মােস্তফা প্রমুখ। এ দিবসটি পালনে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মােঃ আরিফুজ্জামান পুষ্পস্তবক অর্পন করেন। এ সময়
তার সাথে ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড তাজুল হুদা ও বীর মুক্তিযােদ্ধাগন ।