কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহরের ছেলে, মোঃ ওমর ফারুক (৩৭)সৌদি আরবের জিসান শহরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল রবিবার বাংলাদেশ সময় দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
মসুয়া ইউনিয়নের বেতাল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জহিরুল ইসলাম জহির জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোঃ ওমর ফারুক। সেখানে তিনি জিসান শহরে আলমারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি কাবার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত ওমর ফারুকের স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তার স্বজন ও এলাকাবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেছেন।

