জয়নাল আবেদীন: রংপুর তারাগঞ্জে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতে নিহতের বড় ছেলে শোভন চন্দ্র রায় বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত করছে। এদিকে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে খিয়ার পাড়া শশ্মানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বনা রায়কে হত্যার ঘটনায় ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত চলমান রয়েছে।হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন সহ আসামীদের গ্রেফতারে অভিযান চলছে কিন্তু এখ নপর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । উল্লেখ্য, তারাগঞ্জ কুর্শা ইউনিয়নের খিয়ার পাড়া গ্রামে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) ও স্ত্রী সুর্বণা রায়কে (৬৫) কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে ।

