ঝিনাইদাহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবস দুটির কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য বিভিন্ন দপ্তরকে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

