পাবনার আটঘরিয়ায় সাপের কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু

0
পাবনার আটঘরিয়ায় সাপের কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাগদহ এলাকায় সাপের কামড়ে জনাব আলী (৫৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত বিনোদ আলীর ছেলে। তিনি টেবুনিয়া বিএডিসি কৃষি ফার্মের অভ্যন্তরে গভীর নলকূপের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার (০১ জুলাই) রাতে কৃষি ফার্মের গভীর নলকূপের ঘরে প্রতিদিনের মতো পাহাড়া দিচ্ছিলেন। রাত ১২টার দিকে নলকূপের ঘরে রাখা চৌকিতে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

হঠাৎ তার ঘাড়ে সাপে কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হলে তিনি নিজেই দ্রুত কৃষি ফার্মের অন্যান্য নৈশ প্রহরীদের বিষয়টি অবগত করেন।

অন্যান্য নৈশ প্রহরীরা তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।