কবি নজরুলের সমাধি স্থলের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হা‌দি

0
কবি নজরুলের সমাধি স্থলের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হা‌দি

বাংলাদেশ প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদিকে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় এবং বিকেল ৩টা ২০ মিনিটে পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে এক সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছায়। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ‘ইনকিলাব মঞ্চ’ ও ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।