উলিপুর প্রতিনিধি: ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৭জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মনোনয়ন যাচাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বৈধ মনোনয়ন প্রার্থীদের মধ্যে বিএনপির তাসভীর উল ইসলাম (বিএনপি) আব্দুস সোবহান (জাতীয় পার্টি), ডাঃ আক্কাস আলী সরকার (ইসলামী শাসনতন্ত্র), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গনঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস)।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থীতা স্থগিত করা হয়। এছাড়া একই সঙ্গে কাঙ্খিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ ২ জন।

