কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্টিত হযেছে। শুক্রবার আছর নামাজ বাদ উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও লোন্ন্দা বাজারের সর্বস্তরের জনগণনের উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ সভাপতি ছোরাফ বিস্বাস, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, ইউনিয়ন বিএনপি’র নেতা মো,শাহিন মৃর্ধা, ইউনিয়ন যুদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান দোলন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাফর শিকদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামিম তালুকদার, সাদারন সম্পাদক জাকির সরদার,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শরীফসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন লোন্দা হাজীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আল আমিন।

