ঝিনাইদহে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, জরিমানা

0
ঝিনাইদহে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জনসাধারণের চলাচলের রাস্তার পাশে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
একই সঙ্গে খোলা বালি রাস্তা থেকে ১০ ফুট দূরে সরিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা প্রসিকিউশন ও তদারকিতে অংশ নেন। এ সময় বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।