সোনারগাঁও প্রতিনিধি : গিয়াস কামাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আলমদী এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বারদী ইউনিয়ন মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌসভার সাবেক কাউন্সিলর সালমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, এডঃ তিন্নি, রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, ফতুল্লা থানা মহিলা দলের সভাপতি রাশিদা বেগম রাশু, সাধারণ সম্পাদক পপি হোসাইন, সোনারগাঁও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বিউটি, বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা দলের সভাপতি মায়া নূর মায়া, সাধারণ সম্পাদক আমেনা বেগম, বারদী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক জোসনা বেগম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, বারদী ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শহীদ মিয়া প্রমূখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করেন। এসময় সোনারগাঁও উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ।

