বাড়ি নির্মাণকালে মাটির নিচে মিলল অবিস্ফোরিত দুটি হ্যান্ড গ্রেনেড

0
বাড়ি নির্মাণকালে মাটির নিচে মিলল অবিস্ফোরিত দুটি হ্যান্ড গ্রেনেড

প্রতিবেদক ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে বাবু মিয়ার বাড়িতে শ্রমিকরা মাটি খননের সময় মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে কাজ বন্ধ করে তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়। বাড়ির মালিক বাবু মিয়া জানান, নতুন ভবন নির্মাণের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারকৃত গ্রেনেড দুটি বর্তমানে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং দ্রুতই যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।