মানিকগঞ্জ প্রতিনিধি: বিভেদ নয় ঐক্য’কল্যানমূলক রাষ্ট্র এ শ্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকা’তে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ-২ আসনের ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষ হতে ঢাকায় শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচীতে হামলার প্রতিবাদে মার্চ ফর ইনসাফ এর ব্যানারে সিংগাইর উপজেলা চত্ত্বর থেকে পৌর বাজার-পুকুরপাড় হয়ে গোবিন্ধল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়।
এ বিক্ষোভ মিছিলে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ভাড়ারিয়া,হাটিপাড়া ইউনিয়ন) আসনে খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় ইসলামী ও দেশপ্রেমিক শক্তি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মহাদ্দিস শেখ মো.সালাহ উদ্দিন, খেলাফত মজলিস সিংগাইর থানা শাখার সভাপতি মুফতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ সিংগাইর পৌর শাখার আমীর মো.আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো.জিহাদ হোসেন, বাংলাদেশ খেলাফতে মজলিস সিংগাইর থানা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, এনসিপি সিংগাইর থানা শাখার সভাপতি রনি আহমেদসহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ঢাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

