চাদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত আধুনিক মানবিক উল্লাপাড়া গড়া হবে: মাওলানা রফিকুল ইসলাম খান

0
চাদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত আধুনিক মানবিক উল্লাপাড়া গড়া হবে: মাওলানা রফিকুল ইসলাম খান

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের নব নির্বাচিত জামায়াতে ইসলামীর জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন চাদাবাজমুক্ত , সন্ত্রাসমুক্ত , নৈরাজ্যমুক্ত , আধুনিক , মানবিক , ইনসাফপূর্ণ উল্লাপাড়া গড়া হবে। এর জন্য উল্লাপাড়াবাসিদেরকে তার পাশে থাকার আহবান জানান।

উল্লাপাড়া পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বিকেল তিনটায় সর্বস্তরের জনগণের পক্ষে দেওয়া গণ সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন তিনি উল্লাপাড়ার সবার এমপি। উল্লাপাড়ার আইন শৃংখনা , শান্তি শৃংখলা বজায় রাখা দায়িত্ব আমাদের সবার। সবাই মিলে আমার উল্লাপাড়া , আপনার উল্লাপাড়া , আমাদের উল্লাপাড়া ঢেলে সাজাবো ইনশাল্লাহ।

জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য , সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ শাহিনুর আলম । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জাহিদুল ইসলাম , উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল ইসলাম , সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ , যুব বিভাগের আতাউর রহমান , আল আমিন হোসেন প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়ার শুভেচ্ছা জানানো হয়।