ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ডে অবস্থিত বাংলা ব্যাংক লি:–এর একটি আউটলেট থেকে গ্রাহকের অনুপস্থিতিতে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আউটলেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসাদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পারভীন (৪৫)।
ভুক্তভোগীর স্বামী ফখরুল। তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়া গ্রামে। পারভীন জানান, গত ৩ ফেব্রুয়ারি তিনি গ্রামীণ ট্রাস্ট এনজিও থেকে নেওয়া ঋণের ২ লাখ ৫০ হাজার টাকা তার DBBL অ্যাকাউন্টে জমা পান। সে সময় তিনি মেয়ের বাড়িতে থাকায় টাকা উত্তোলন করতে পারেননি।
পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি তিনি টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তারা বিভিন্ন জটিলতার কথা বলে তাকে সেদিন ফেরত পাঠান। পরদিন আবারও স্থানীয় আউটলেট থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে ব্যর্থ হন। পরে পাশের আরেকটি আউটলেটে গিয়ে জানতে পারেন, তার অ্যাকাউন্টে জমা হওয়া পুরো টাকা ৪ ফেব্রুয়ারিতেই উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত হতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা হলেও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে দাবি করেন পারভীন। তিনি বলেন, “আমি অশিক্ষিত মানুষ, কিছুই বুঝি না। তাই স্বামীকে কথা বলতে বলি। সেও সহজ-সরল মানুষ, কিছু বুঝে উঠতে পারছিল না।”
অভিযোগে আরও বলা হয়, টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়লে আউটলেটের দায়িত্বপ্রাপ্ত আসাদুল্লাহ তার স্বামীর সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা ধার দেওয়ার প্রস্তাব দেন। তবে তার সঙ্গে পূর্বপরিচয় না থাকায় তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এ ঘটনার পর নির্বাচনকালীন ব্যস্ততার কারণে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা। পরে ১৬ ফেব্রুয়ারি এনজিও কার্যালয় থেকে ফোন করে জরুরি ভিত্তিতে ভোলায় DBBL জেলা কার্যালয়ে যেতে বলা হয়। প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে তারা ভোলায় যান। পথে আসাদুল্লাহ একাধিকবার ফোন করে তাদের অবস্থান জানতে চান বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
শেষ পর্যন্ত জেলা কার্যালয়ের হস্তক্ষেপে ভুক্তভোগীর টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

