খুলনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং ‘জুলাই সনদ আদেশই’ বর্তমান সরকারের বৈধতার একমাত্র উৎস। সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, কোনো নির্বাচিত সরকারের পক্ষেই এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, পুরানো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে পিছিয়ে আসা হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল। শপথ গ্রহণ বা বৈধতার প্রশ্ন এড়িয়ে গেলে দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের মর্যাদা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ বাস্তবায়ন জরুরি।
ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠের মতো সংসদীয় রাজনীতিতেও অভিন্ন অবস্থান নিতে হবে। তার মতে, ‘জুলাই সনদ আদেশ’ কার্যকর করার মাধ্যমেই কেবল নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার,নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী , এনসিপি। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ।

