রংপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জয়নাল আবেদীন্: বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে রংপুর মহানগরীর সুরভী উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রের পক্ষে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম।

এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ এনামুল আহসান, এসপি মারুফাত হোসাইন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রংপুর প্রেসক্লাব, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।সকাল ৯টায় স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ছাড়াও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে ৩৮টি দল অংশ নেয়। এ সময় মুক্তিযুদ্ধের সময়কার ভয়াল স্মৃতির পাশাপাশি জনসচেতনতা বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করে ছয়টি দল। পরে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপিসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং রেঞ্জ, মহানগর ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে কারাগার ও সরকারি শিশু সদনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভিসি ড. শওকাত আলীর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীরা। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা ধরনের কর্মসূচি নেয়া হয়েছে।এসব আলোচনা সভায় বক্তারা বলেন, এখনো স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে বৈষম্যহীন সাম্য ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে এদিকে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে নগরীর সুরভী উদ্দ্যানের সামনে বিনা পয়সায় চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

সকাল সাতটা থেকে বেলা একটা পযর্ন্ত তিন শতাধিক ডায়াবেটিক প্রেসার সহ অন্যান্য রোগ সম্পকে র্পরীক্ষা করা হয় । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভিশনারি ইয়ুথ সোসাইটি, রংপুরের উদ্দ্যেগে বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‌্যালি জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়। উক্ত র‌্যালির উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন।

পরে র‌্যালিটি শহর প্রদক্ষিন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় এবং ক্যাম্পাসে ২৬ মার্চ উপলক্ষে ২৬ টি ঔষধি গাছের চারা রোপন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এসময় আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার এবং প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।