জয়নাল আবেদীনঃ রংপুরে হামের প্রকোপ দেখা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি রয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিশেষঞ্জগণ ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু আসতে শুরু করে। হাসপাতালে ৪ হামে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের মোঃ আলামিনের ছেলে আরাফাত (২ বছর) ও ২৯ মার্চ রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদ (৯ মাস) হাসপাতালে ভর্তি হোন। আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
রংপুর নগরীর সোহাগ আহম্মেদ বলেন, গতকাল সকাল থেকে বাচ্চার শরীরে র্যাশ উঠা শুরু হয়েছে। পরে শিশু চিকিৎসককে দেখালে তিনি হামের কথা বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে বাচ্চার চিকিৎসা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ এ প্রতিনিধিকে বলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকায় সন্দেজনক হামের রোগী রয়েছে তবে ইতিপূবে সাতটি কেস ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো সব কটি নেগেটিভ এসেছে । আজ মঙ্গলবার আবারো পাচটি কেস ঢাকায় পাঠানো হয়েছে দেখা যাক কি ফলাফল আসে এরপর তার উপর চিকিৎসা দেয়া হবে ।
তিনি বলেন যেকোন শিশুর জ¦র সর্দি এবং শরীরে লালচে দানা র্যাশ দেখা দিলে দ্রুত শিশু বিশেষঞ্জ চিকিৎসককে দেখানো উচিৎ এছাড়া এধরনের সমস্যায় আক্রান্ত শিশুর সংবাদ পেলে অঅমরা সিটি কর্পোরেশ ন স্যামপল কালেকশন করে দ্রুত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবো ।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাজ অঅরো বলেন যে সব শিশুর বয়স দুই বছরের নিচে যারা এখনো এম আর এর প্রথম ডোজ কিম্বা দ্বিতীয় ডোজ ভেকসিন নেয়নি তাদের দ্রুত ভ্যাকসিন নিতে হবে । তিনি বলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকার তেত্রিশটি ওয়ার্কে স্বাস্থ্য কর্মীরা এব্যাপারে সজাগ রয়েছে ।

