পটুয়াখালীর পায়রা সেতুতে ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেয়ায় টোল কালেক্টর বরখাস্ত

0
পটুয়াখালীর পায়রা সেতুতে ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেয়ায় টোল কালেক্টর বরখাস্ত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকালে যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ওভারলোডেড ট্রাকের চালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নিয়ে ট্রাকটি ছেড়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ও ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

আজ দুপুর শোয়া দুইটার দিকে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, এর আগেও ওই টোল কালেক্টরের বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।