পটুয়াখালী প্রতিনিধ: জনস্বাস্থ্য সুরক্ষা ও হাম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ে আজ জেলার বাউফলে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যকর সমন্বয়ের মাধ্যমে আমরা হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আনতে পারবো। এ ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে।
অনন্যর মধ্যে বিশেষ অতিথি ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা নিজ নিজ অবস্থান থেকে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

