চাটমোহর প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

0
চাটমোহর প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৯ আগস্ট-২০২৬ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের পূর্বে প্রেসক্লাবের সাধারণ সভা বিদায়ী সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। এ সময় আলোচনায় অংশ নেন, মোঃ রকিবুর রহমান টুকুন, সঞ্জিত সাহা কিংশুক, ইশারত আলী, আফতাব হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ রকিবুর রহমান টুকুন (অবজারভার) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন) নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে এমএ জিন্নাহ (ভোরের দর্পণ),সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু (কালের কন্ঠ),অর্থ সম্পাদক পদে জাকির সেলিম (খোলা কাগজ), কার্যকরী সদস্য পদে জাহাঙ্গীর আলম (ইনকিলাব) এসএম মাসুদ রানা (সংবাদ) এবং শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪) নির্বাচিত হন।

অপরদিকে দপ্তর সম্পাদক পদে শুভাশিষ ভট্টাচার্য্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল (আমার সংবাদ) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (আমাদের সময়) নির্বাচিত হন।

সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, রাজিউর রহমান রুমি, জাহাঙ্গীর আলম ইকবাল কবির রঞ্জু এবং দেওয়ান জামিউল ইসলাম কাবলি।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক আলতাফ হোসেন।

নির্বাচন চলাকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দীক, থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিএনপি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, আটঘরিয়া, ভাঙ্গুড়া, ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।