রংপুরের নবাগত মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় 

0
রংপুরের নবাগত মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় 

জয়নাল আবেদীন: রংপুরের নবাগত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক পৃথক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর জেলার আইনশৃংখলার উন্নতি করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার ।

তিনি তার বক্তব্যে বলেছেন পাচ আগষ্টের আগের পুলিশ এবং এখনকার পুলিশের মধ্যে সার্বিক কর্মকান্ডে আচরণে অনেক পার্থক্য রয়েছে । এর আগে সোমবার বিকেলে নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন আমি দীর্ঘ আঠারো বছর ্অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেছি আমাকে পদোন্নতি দেয়া হয়নি ।পাচ আগষ্টের পর আমার পদোন্নতির জট খুলে এই সময়ে আমি ডিআইজি র‌্যাংকে উন্নিত হয়েছি । আপনাদের সিটিতে সেবা করার সুযোগ পেয়েছি ।

তিনি নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। এছাড়া নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, মাদক নির্মূলে অভিযান পরিচালনাসহ শান্তিপূর্ণ নগরী প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়া প্রতিটি থানায় সেবা নিশ্চিতের কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নবনিযুক্ত পুলিশ কমিশনার মাবুদ বলেন, রংপুর নগরী দেশে অন্য জেলা- মহানগরীর তুলনায় অনেক শান্তি প্রিয়। এ নগরীতে যানজটের সমস্যা রয়েছে। সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানে কাজ করবে মেট্রোপলিটন পুলিশ। নগরীতে মাদকের বিস্তার রোধকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এছাড়া নগরীতে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখবে মেট্রোপলিটন পুলিশ। এক্ষেত্রে নগরবাসীকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সনাতন চক্রবর্তী, মারুফ আহমেদ, লিমন রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শরিফুল আলম।