0
কলাপাড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শ্রমিক -মালিক ভাই ভাই, সোনার বাংলা করতে চাই” এই স্লোগান নিয়ে উপজেলা, মহিপুর থানা ও পৌর শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। (১ মে শুক্রবার) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে গিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন সভাপতিত্বে এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড, খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার , উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ জসিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা। সভা পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জুয়েল সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৯টায় দিবসটি উপলক্ষে উপজেলার মহিপুর থানা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণে মহিপুর বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মে দিবসের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‌্যালি শেষে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারের সঞ্চালনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আকন ফিরোজ ও মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও মহিপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।পরিশেষে শ্রমজীবী মানুষের উন্নয়ন ও অধিকার সুসংহত করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।