আব্দুল লতিফ তালুকদার : টাঙ্গইলের ভূঞাপুরে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানুরবাড়ী গ্রামের কাদের খাঁ’র ছেলে, সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল । তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়া তাদের আটক করে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

