সিংগাইরে ৭টি ব্রীজের উদ্বোধন করলেন এমপি মমতাজ

0
সিংগাইরে ৭টি ব্রীজের উদ্বোধন করলেন এমপি মমতাজ

মিজানুর রহমান: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৫ টি ইউনিয়নের ৭টি ব্রীজের উদ্বোধন করলেন মমতাজ বেগম এমপি। মঙ্গলবার ৫টি ইউনিয়নে সন্ধ্যা পর্যন্ত ব্রীজ গুলো উদ্বোধন করেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালের অর্থায়নে উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস বাস্তবায়ন করেন। উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস জানাগেছে, ২০১৮-১৯ অর্থবছরে এক কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ করা হয়। সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে ২টি, তালেবপুর ইউনিয়নে ২টি, চান্দহরে ১ টি, জয়মন্টপে ১টি ও জামির্ত্তায় ১টি ব্রীজ নির্মান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উলাহ, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, ভিপি শহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান রমজান আলী,শওকত হোসেন বাদল,মোসলেম চোকদার, ইঞ্জি. শাহাদৎ হোসেন, যুবলীগের সভাপতি মো. তমিজউদ্দিন প্রমূখ।