গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নৈতিকতার ওপর গুরুত্বারোপ

0

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার (৭ মে) সকালে মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ সভার আয়োজন করে| আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরীন|

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়| গুজব শুধু ভুক্তভোগীর জন্য নয়, অনেক সময় গণমাধ্যমকর্মীদের জন্যও ভয়ংকর হয়ে উঠতে পারে| বিভিন্ন পত্রিকার নামে ফটোকার্ড ˆতরি করে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটি সমাজে ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছে| তিনি বলেন, আগে গুজবের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা| তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ব্যবসার জন্য গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে|

একটি গুজবভিত্তিক ভিডিও ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জনই এখন অনেকের মূল উদ্দেশ্যে পরিণত হয়েছে| ফাহিমা বিনতে আখতার আরও বলেন, গুজব প্রতিরোধে খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই; প্রয়োজন শক্ত ˆনতিকতা ও বিবেকবোধ| প্রযুক্তির ব্যবহার সব জায়গায় থাকলেও কোনটি গ্রহণ বা বর্জন করা হবে, তা নির্ভর করে ব্যক্তির ˆনতিক অবস্থানের ওপর| আধুনিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি|

এসময় তিনি গত নির্বাচনে গুজব প্রতিরোধে মোহনপুরের গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান| অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়| পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন|

সভা সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ| এতে মোহনপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন|