রংপুরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0
রংপুরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

গতকাল সোমবার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ব্যাংকের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিড়া সংগঠক ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিশু নিকেতন স্কুল দল বনাম কালেক্টরেট স্কুল দল।