রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে ছাড়পত্রবিহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে|

বুধবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়|

অভিযানকালে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপালিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রয় ও বিতরণের দায়ে নিউমার্কেট এলাকার সুমন এন্ড ব্রাদার্সকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়|

এছাড়া থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট নামের প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়|

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়| আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ| অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন| জন¯^ার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা গেছে|