দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

0
দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর দূর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার সহ মোঃ মাহফুজ আহম্মেদ (৩২), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ|

মঙ্গলবার দিনগত রাত ১টার পর শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতার মোঃ মাহফুজ আহম্মেদ, সে দূর্গাপুর উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে| বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন|

তিনি জানান, ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর থানাধীন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক| পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও যুক্ত| গত সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি দূর্গাপুরের জনতা ব্যাংক দূর্গাপুর শাখা থেকে নিজের হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন| ওই দিন দুপুর সোয়া একটার দিকে তিনি নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে দ্বিতীয় তলায় যান| দুপুর পৌনে ৩টায় নিচে নেমে এসে তিনি দেখেন, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই| পরে তিনি দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন| মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে শ্রীধরপুর গ্রামে থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়| জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা ¯^ীকার করেছে|

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়| এ ব্যপারে বুধবার সকালে গ্রেফতার ব্যক্তিকে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মুখপাত্র|