সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযান,সাইবার মামলার আসামি সহ গ্রেফতার-৬

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষে অভিযান,সাইবার মামলার আসামি সহ গ্রেফতার-৬

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় ৫,ও নিয়মিত মামলায় ১ জনসহ মোট-৬ আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জগন্নথপুর থানা-পুলিশ। গ্রেফতারকৃতদের ১৪(মে বৃহস্পতিবার) সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতে প্রেরণ করা হয়েছে।

জগন্নাথপুর থানা-পুলিশ মারফতে জানাগেছে,১৩ (মে বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শফিকুল ইসলামের দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার অপূর্ব কুমার সাহা,সাব-ইন্সপেক্টার রফিকুল ইসলাম,সাব-ইন্সপেক্টার আশরাফুল আলম ও এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশদল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ-সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশ জিআর- নং-৮১/২০২৬ মামলার আসামি জগন্নাথপুর পৌর শহরের পূর্ব-ভবানীপুর গ্রামের মো,আলাল মিয়ার পুত্র মোস্তাফিজুর রহমান মামুন(২৪),চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া(পন্ডিতা) গ্রাম এলাকার আবুল কাশেমের পুত্র সাইফুল ইসলাম(২১),পৌর-সভার হবিবপুর(দক্ষিণপাড়া)এলাকার শুকুর আলীর পুত্র টিপু মিয়া(২৭),হবিবপুর (কোনাপাড়া) গ্রামের মৃতঃনাঈম উল্লাহর পুত্র আব্দুল কায়ূম(৫৬),হবিগঞ্জের বাহুবল থানার লামাতাসী গ্রামের মৃতঃআব্দুল আওয়াল সিদ্দিকীর পুত্র তানজির সিদ্দিকী রুহেল (৩৩) এবং জিআর- ৮২/২০২৬ নং- মামলার আসামি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামের সাজ্জাদ আলীর পুত্র সাদত মিয়া (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা-পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ধৃতঃআসামিদের যথারীতি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।জনসর্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।