নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান, মালিককে এক বছরের জেলসহ ১ লাখ টাকা জরিমানা

0
নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান, মালিককে এক বছরের জেলসহ ১ লাখ টাকা জরিমানা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১ টার দিকে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কাউসার হামিদ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বিপুল পরিমান নকল ড্রিংকো জুস ক্যান সহ নকল জুস তৈরির কাঁচামাল উদ্ধারের পর জব্দ করে।

এ সময় নকল ড্রিংকো জুস উৎপাদনের দায়ে অভিযুক্ত মালিক মো. মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে।

ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার “কালার ফুল ” নামে ভুয়া কোম্পানীর নাম দিয়ে কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত জুসের নাম দেয়া হয় “ড্রিকোর”। যা দীর্ঘদিন ধরে তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো কাউছার হামিদ বলেন, নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি এ অভিযান পরিচালনা করেন।

এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ওই কারখানাটি কয়েকজনের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছিল । অভিযানের সময় তারা সটকে পড়েন বলে জানা গেছে।