কলাপাড়ায় ২ মাদকসেবি আটক, এক যুবকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড

0
কলাপাড়ায় ২ মাদকসেবি আটক, এক যুবকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় মো.রাসেল হাওলাদার (৩১) নামের এক যুবককে প্যান্টের বডারে লুকিয়ে রাখা ১৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি চৌকস টিম। বুধবার রাত ৯ টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান ।

এছড়া একই সময় মো ইমন ফরাজী (২১) নামে এক তরুণকে ইয়াবা সেবনের অপরাধে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক।