শাহজাদপুরে শিশু রামিসা’র খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0
শাহজাদপুরে শিশু রামিসা'র খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শাহজাদপুর প্রতিনিধি : ঢাকা মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু কন্যা রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন পালিত হয়। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, প্রেস ক্লাবের সহ-সভাপতি লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান, মাহবুবা পারভীন আব্দুল আলিম প্রমুখ ।

বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষন ও হত্যার ঘটনার প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ৭ দিনের মধ্যে লোমহর্ষক এ হত্যাকান্ডের চার্জশিট দেয়া হবে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে ।

মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের সাথে একমত পোষণ করে মানববন্ধন থেকে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন, কোন অজুহাতেই যেন বিচারকার্য বিলম্বিত না হয়। বক্তৃরা শিশু রামিসাসহ দেশে যে সকল শিশুকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে সেসব মামলা দ্রুত বিচার আইনে সম্পন্ন করে ধর্ষদের ফাঁসর দাবি জানান ।

তারা বলেন, রামিসার মতো আর কোন শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে প্রান দিয়ে না হয় সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনার প্রতি আমাদের আস্থা আছে। তবে আগামী এক মাসের মধ্যে প্রকাশ্যে রামিসার খুনিদের ফাঁসি কার্যকর করা না হলে আমরা আবার রাস্তায় নামবো।

এক পর্যায়ে “ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই” “সোহেল রানার ফাঁসি চাই”স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে নানা শ্রেণি পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৯ মে মঙ্গলবার সকলে ঢাকার পল্লবীর একটি ভবনের তিনতলায় পাশের রুমের সোহেল রানা শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষন করে ও ধারালো অস্ত্র দিয়ে ওই শিশুর দেহ খন্ড বিখন্ড করে। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাট থেকে শিশু রামিসার খন্ডিত লাশ উদ্ধার করে। এব্যাপারে নিহত শিশুর বাবা বাদি হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ নারায়নগঞ্জ থেকে ধর্ষক সোহেল রানাকে গ্রফতার করে।