কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৮ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল আযহা। বুধবার সকাল আটটায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া,লালুয়া, ফুলতলী,হাজিপুর,নিজামপুর ও দক্ষিণ দেবপুর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ।
নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ’র পরিচালক মো নিজাম বিশ্বাস বলেন, আমরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছি।

