ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman-এর পক্ষ থেকে প্রেরিত ঈদ উপহার আজ ভাঙ্গুড়া প্রেসক্লাবের হাতে তুলে দেওয়া হয়।
মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনের এমপি Ad. Arifa Sultana Ruma-এর প্রতিনিধি হিসেবে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন এবং পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম সরদার আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার হস্তান্তর করেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলীর নিকট ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আপন সহ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। ঈদের এই মহতী উদ্যোগ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ হোক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা ও আনন্দে ভরপুর।

