সুমন গাজী: গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের যে পথে হেঁটেছেন, যে পথে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পথে হাঁটছেন, সেই একই ভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেমকে ধারণ করে জিয়াউর রহমানের সততাকে ধারণ করে, জিয়াউর রহমানের কর্মনিষ্ঠাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা কলেজ মিলনায়তনে শ্রীপুর পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় সভায় পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, দলের সহযোগিতা ছাড়া সরকার পরিচালনা করা সম্ভব নয়। সরকারকে সহযোগিতা করতে জনগণকে সম্পৃক্ত করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশনা দেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী যাতে বিএনপি’র সাথে, বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারি, যুগ্ন আহ্বায়ক আহসান কবির, সহ শ্রীপুর পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

