জয়নাল আবেদীনঃ রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় মঙ্গলবার সকালে পীরগঞ্জ থানার এসআই আবু আনছার মো. রবিউল আলম ও এসআই মেহেদী হাসানসহ পুলিশের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযানে পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পীরগঞ্জ-খালাশপীর সড়কের ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই মোকলেছুর রহমান নামের ওই ব্যক্তিকে আটকে সক্ষম হন।
পুলিশ জানায় আটক ব্যক্তি পীরগঞ্জ উপজেলার দাড়িকামারি এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এসময় পুলিশ তার দেহ তল্লাশি কওে তার পরিহিত লুঙ্গির ভেতর বিশেষ কৌশলে লুকি য়ে রাখা ১০টি জিপার প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এরপর উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

