অবৈধ বালুর মাহিন্দ্র আটক করায়, বালু দস্যুদের হাতে ২ বনকর্মকর্তা আহত

0
অবৈধ বালুর মাহিন্দ্র আটক করায়, বালু দস্যুদের হাতে ২ বনকর্মকর্তা আহত

প্রতিনিধি প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালুর মাহিন্দ্র আটকের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার আত্মীয়দের হাতে ২ বন কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার ( ৩ জুন) রাতে উপজেলার নওকুচি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২ বন কর্মকর্তা হলেন গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মোঃ সালেহীন নেওয়াজ ও অফিস সহায়ক জিয়াউল হক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বনবিভাগ সুত্রে জানা গেছে, বুধবার সকালে গজনী ফরেস্ট বিট অফিসার ছালেহীন নেওয়াজের নেতৃত্বে বনবিভাগের একটি টহলদল অবৈধ বালুভর্তি একটি মাহিন্দ্র গাড়ি আটক করে। পরে চালককে থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে বলুর মালিক উপজেলা বিএনপি নেতার ভাই,ভাতিজাসহ ১৫/২০ বালু দস্যু নওকুচি বাজারে ওই দুই কর্মকর্তার উপর হামলা চালায়। এতে তারা গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় বনকর্মকর্তা কর্মচারীদের আতঙ্ক বিরাজ করছে।

রাংটিয়া ফরেষ্ঠ রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা বালু লুটপাট চালিয়ে আসছিল। বিষয়টি সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে জানানো হয়েছে বলেও তিনি জানান।