কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে উত্তর ফেকামারা গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ২জন নারীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।
২রা জুন মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, উত্তর ফেকামারা গ্রামের, মতিউর রহমানের ছেলে সিদ্দিকুর রহমান বাচ্চু (৩৫),হাজী মহিউদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন(৬০) এবং কুড়িখাই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে শ্রাবন্তী (১৭)। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে একই এলাকার সবুজ (৪৫), ফয়সাল (৩০),বকুল (২৮),সাইফুল (৩৫) রমিজ(২১)এবং উজ্জল (৩২) সহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রে (দা,ছুরি) প্রভৃতি নিয়ে প্রতিপক্ষদের উপর হামলা চালায়। তাদের অস্ত্রের আঘাতে উল্লেখিত তিনজন গুরুতর আহত হয়।
আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে, তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে সুফিয়া খাতুন ও শ্রাবন্তীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও সিদ্দিকুর রহমান বাচ্চুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই ঘটনার পর থেকে ফেকামারা গ্রাম ও আশেপাশের এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলেই জানা যায়।

