জয়নাল আবেদীন: একদিকে লাশের দাবিতে মহাসড়ক অবরোধ অন্যদিকে চিকিসৎদের মারধর করার প্রতিবাদে লাশ আটকিয়ে রেখে বিচার দাবি করছে। এই ঘটনা শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে শুক্রবার মধ্যরাতে এক মহিলারোগী ভর্তি হয় হৃদরোগ বিভাগে । ভর্তির ঘন্টা খানেক পর সেই রোগী মৃত্যুবরণ করা নিয়ে ইন্টার্ণ চিকিৎসক এবং রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ইন্টার্ণচিকিৎসকরা জরুরি বিভাগ বন্ধ করে দিয়ে আন্দোলন করতে থাকে এবং মৃতদেহটি তাদের কব্জায় নিয়ে যায়। এদিকে মৃতের স্বজন এবং এলাকার লোকজন লাশের দাবিতে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে রংপুর -দিন্জপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। অতপর বিকেলের দিকে লাশের স্বজন ছেলে মৃত দেহ নিতে এসে কানধরে ওঠবস করে অবশেষে মায়ের মৃতদেহ গ্রহণ করে নিয়ে যায় ।

