জিসানের ‘অসুস্থতা’ নিয়ে ধোঁয়াশা: প্রকৃত অবস্থা জানতে ৪ সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড
কুমিল্লা প্রতিনিধিঃ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য ও আলোচনা। বর্তমানে তিনি পুলিশি পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরীক্ষায় কোনো গুরুতর অসুস্থতার প্রমাণ মেলেনি।
এই পরিস্থিতিতে জিসানের প্রকৃত শারীরিক ও মানসিক অবস্থা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (১৪ জুন) কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে এই বোর্ডের আহ্বায়ক করা হয়েছে। বোর্ডে সদস্য হিসেবে থাকছেন অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন এবং মনোরোগবিদ্যা বিভাগের একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বোর্ড সদস্যরা জিসানকে গভীরভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের চূড়ান্ত মতামত দেবেন।
হাসপাতাল সূত্র জানায়, জিসানের অসুস্থতার দাবির পেছনে কোনো ‘অসংগতি’ বা নাটকীয়তা আছে কি না—তা নির্ণয় করাই এই বোর্ডের মূল কাজ। এ পর্যন্ত তার সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হবে।
জিসানের ভাই অ্যাডভোকেট রাসেল রাফি দাবি করেছেন, "জিসানের অবস্থা ভালো নয়। সে চোখ খুলতে পারছে না, ঠিকমতো কথা বলতেও পারছে না। বাবা হাসপাতালে তার দেখাশোনা করছেন।"
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক জানান, জিসানকে ধর্ষণ ও ভ্রূণ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করলেই আদালতে সোপর্দ করা হবে।
কুমিল্লা জেলা পশ্চিম শাখা শিবিরের সাবেক এই সভাপতির গ্রেপ্তার হওয়ার নেপথ্যে রয়েছে নাটকীয় ঘটনাপ্রবাহ, শুরুতে দাউদকান্দি থেকে জিসান নিখোঁজ হলে পরিবার দাবি করে তাকে অপহরণ করা হয়েছে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে অপহরণের দাবিটি মিথ্যা ছিল। এক নারীর করা ধর্ষণের মামলার হাত থেকে বাঁচতেই মূলত জিসান আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে জিসানকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
ওসি জানিয়েছেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেই রিপোর্ট মামলার নথিতে যুক্ত করা হয়েছে। বর্তমানে ওই নারী তার বাবার হেফাজতে রয়েছেন। জিসানের মামলার তদন্তের পাশাপাশি এখন সবার নজর সোমবারের মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের দিকে।
কুমিল্লা প্রতিনিধিঃ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য ও আলোচনা। বর্তমানে তিনি পুলিশি পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরীক্ষায় কোনো গুরুতর অসুস্থতার প্রমাণ মেলেনি।
এই পরিস্থিতিতে জিসানের প্রকৃত শারীরিক ও মানসিক অবস্থা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (১৪ জুন) কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে এই বোর্ডের আহ্বায়ক করা হয়েছে। বোর্ডে সদস্য হিসেবে থাকছেন অ্যানেসথেসিয়া, নিউরো মেডিসিন এবং মনোরোগবিদ্যা বিভাগের একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় বোর্ড সদস্যরা জিসানকে গভীরভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের চূড়ান্ত মতামত দেবেন।
হাসপাতাল সূত্র জানায়, জিসানের অসুস্থতার দাবির পেছনে কোনো ‘অসংগতি’ বা নাটকীয়তা আছে কি না—তা নির্ণয় করাই এই বোর্ডের মূল কাজ। এ পর্যন্ত তার সব রিপোর্ট স্বাভাবিক এসেছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হবে।
জিসানের ভাই অ্যাডভোকেট রাসেল রাফি দাবি করেছেন, “জিসানের অবস্থা ভালো নয়। সে চোখ খুলতে পারছে না, ঠিকমতো কথা বলতেও পারছে না। বাবা হাসপাতালে তার দেখাশোনা করছেন।”