কটিয়াদীতে প্রবাস ফেরত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0
কটিয়াদীতে প্রবাস ফেরত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে হৃদয় মিয়া (৩০)নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার ২৪শে জুন রাত্রে উপজেলার জালালপুর ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ফাঁস নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে দ্রুত তাকে আহত অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় নিয়া চরনোয়াকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হৃদয় মিয়া প্রবাসে থেকেই তার প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে দ্বিতীয় আরেকটি বিয়ে করে। এবং কিছুদিন পর ছুটিতে বাড়ি এসে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতে চাইলে, শুরু হয় সংসারের মধ্যে ঝগড়া ফ্যাসাদ। আর এই ঘটনা থেকেই সে আত্মহত্যা করছে বলে জানা যায়।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আজ২৫শে জুন, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে লাশ পাঠানো হবে। রিপোর্ট আসলে তার কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।