রংপুর সিটিতে ৮৬ হাজার শিশুকে ভিটমিন এ+ ক্যাপসুল খায়ানো হবে

0
রংপুর সিটিতে ৮৬ হাজার শিশুকে ভিটমিন এ+ ক্যাপসুল খায়ানো হবে

জয়নাল আবেদীন: আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে একযোগে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ+ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহানগর কমিটির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।এসময় তিনি জানান, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ২শ৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ৬৬ জন সুপারভাইজার, ৬ জন মনিটরিং কর্মকর্তা এবং ৫শ৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ৬শ৬৬ জন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।তিনি আরও জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬শ২৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩শ৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সব মিলিয়ে মোট ৮৬ হাজার শিশুকে এ সেবার আওতায় আনা হবে। প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা এবং রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিরাপদভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। নগরবাসীর সার্বিক সহযোগিতায় কর্মসূচি শতভাগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজ সিটি সচিব রাকিব হাসান,সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার রায় সহ স্থানীয় এবং জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল এগারোটায় সিটি মিলনায়তনে রংপুরের বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সাথে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইউনিসেফ প্রতিনিধি ডা: রিফাত মোহাম্মদ আরেফিন ।

আলোচনায় অংশ নেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান , রংপুরের সিভিল সার্জন ডা: সাহিন সুলতানা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরীফ, জেলার তথ্য অফিসার আলমগীর হোসেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম