মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

0
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জাকারিয়া আল-আমিন|

রোববার (৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহী মহানগরের মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি| লিখিত বক্তব্যে জাকারিয়া আল-আমিন বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি ˆদনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুকে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি|

তিনি দাবি করেন, ২০০২ সালে তিনি বর্তমানে যেখানে বসবাস ও ব্যবসা করছেন, সেই জমি ক্রয় করেন| পরে ২০০৪ সালে মোয়াজ্জেন হোসেনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার ছেলে তারিফ হায়দারী ব্যবসার প্রস্তাব দেন| সরল বিশ্বাসে তিনি ব্যবসার জন্য ২ লাখ ৪ হাজার টাকা প্রদান করেন| পরবর্তীতে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে তার দুই কাঠা জমির দলিল ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি|

জাকারিয়া আল-আমিনের অভিযোগ, পরবর্তীতে কাগজপত্র ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে অন্য একজনকে তার পরিচয়ে উপস্থাপন করে জমি রেজিস্ট্রি ও নামজারি করা হয়| বিষয়টি জানতে পেরে তিনি আদালতে দলিল বাতিলের মামলা করেন| মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালত সংশ্লিষ্ট জমি বিক্রয় বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বলে তিনি দাবি করেন|

তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২০২৩ সালে ফিরোজ খান নামে এক ব্যক্তি জমির কাগজপত্র গ্রহণ করেন| পরে মাসুদ রানা নামে একজন তার কাছে এসে ফিরোজ খানের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন বলে দাবি করেন| এ সময় তিনি চলমান মামলার বিষয়টি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন জাকারিয়া| সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার তদন্তে তার টিপসই পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছিল| তবে ওই প্রতিবেদনে

কিছু অস্পষ্টতা থাকায় তিনি পুনরায় ঢাকার ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন এবং সেখান থেকে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন| তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান|

জাকারিয়া আল-আমিনের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি| তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে| এ ব্যপারে জানতে প্রতিপক্ষ মাসুদ রানা’র মুঠো ফোনে একাধীক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি| ফলে তার বক্তব্য পাওয়া যায়নি|