আর্জেন্টিনার খেলায় ব্রাজিল ভক্তের থ্রিপিস পরে নৃত্য,উচ্ছসিত কলাপাড়ার খেলা প্রেমীরা

0
আর্জেন্টিনার খেলায় ব্রাজিল ভক্তের থ্রিপিস পরে নৃত্য,উচ্ছসিত কলাপাড়ার খেলা প্রেমীরা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর্জেন্টিনা-মিশর খেলার সময় থ্রিপিস পড়ে নৃত্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ব্রাজিল ভক্ত মিন্টু মিয়া। মঙ্গলবার রাত দশটায় শহরের সদর রোডের একটি অভিজাত ক্লিনিকে প্রজেক্টরে খেলা দেখানোর সময় নাচ শুরু করেন তিনি। খেলার সঙ্গে মনোমুগ্ধকর নাচ উপভোগ করে উচ্ছাস প্রকাশ করে খেলা প্রেমীরা।

এর আগে ৫ জুলাই ব্রাজিল ও নরওয়ের খেলার দিন ফেসবুকের একটি ভিডিওতে কথা দিয়েছিলেন ব্রাজিল হারলে আর্জেন্টিনা ও মিশরের খেলায় থ্রিপিস পরে নৃত্য করবেন। যে কথা সে বলেছেন কাজই তিনি করে দেখিয়েছেন। এবং তিনি তার নৃত্য নপজের ওয়ালে শেয়ার করেছেন।

মিন্টু মিয়া বলেন, সমাজের অনেকেই কথা দিয়ে কথা রাখেন না। তাই তার কথার প্রতিশ্রুতি বাস্তবায়নে থ্রিপিস পরে তিনি নৃত্য করেছেন।