উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে জনসমাবেশ অনুষ্ঠান হয়েছে|
পৌর শহরের পৌর মুক্ত মঞ্চে এনসিপি উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে ও সহযোগিতায় বিকেল পাচটার দিকে রিফাত বিন জামান এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা উত্তারঞ্চেলর মূখ্য সংগঠক সারজিস আলম| আরো বক্তব্য রাখেন সারোয়ার তুষার , কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহিন সরকার , কেন্দ্রীয় যুগ্ম সস্পাদক এস এম সাঈদ মুস্তাফিজ , কেন্দ্রীয় যুব শক্তির সহ সাংগঠনিক সম্পাদক এনসিপি মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোশারফ আদনান , রাজশাহী বিভাগীয় নেতা ইমরান নুর, এনসিপির জেলা সদস্য সচিব এনসিপি মনোনীত উল্লাপাড়া পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন লিয়ন প্রমুখ|

