মাসুদ রানা রাব্বানী: রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)|
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এ অভিযান শুরু হয়| অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা| নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার| অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়| সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাফিজুর রহমান নামে এক ব্যক্তির নির্মিত ওই স্থাপনাটি সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল| শহর রক্ষা বাঁধের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এ ধরনের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে|
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি স্থাপনা সংরক্ষণের স্বার্থে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে| জেলা প্রশাসনের সহযোগিতায় কেশবপুর এলাকায় অভিযান চলছে| পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে| তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে অবৈধ দখলদারদের আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছিল| যারা নোটিশ পাওয়ার পর স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছেন, তাদের বাদ দিয়ে এখনও দখল বজায় রাখা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে| জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল| এরপরও তারা নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ না করায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা
করা হয়েছে| শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চলবে এবং জন¯^ার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে| সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে|

