মাসুদ রানা রাব্বানী: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১০ জুলাই) রাজশাহী আসছেন|
সফরকালে তিনি সরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন| সফরসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন ভূমিমন্ত্রী| শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর দড়িখরবোনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি|
এরপর বেলা সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন| বিকেল ৩টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর|
এছাড়া রাত পৌনে ৮টায় নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা শাহ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি| রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ভূমিমন্ত্রী|

