ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদী ভাঙ্গনের মুখে দুপুরিয়া মসজিদ

0
ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদী ভাঙ্গনের মুখে দুপুরিয়া মসজিদ

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী কাংশা ইউনিয়নের দুপুরিয়া জামে মসজিদটি সোমেশ্বরী নদী ভাঙ্গনের মুখে পরেছে।

সম্প্রতি অবিরাম বর্ষন ও পাহাড়ি ঢলের পানির তোড়ে মসজিদ সংলগ্ন দুইটি বাড়ি বিধ্বস্ত হয়। মসজিদটিও ভাঙ্গনের ঝুকিতে রয়েছে। দুপুরিয়া গ্রামের ইউপি সদস্য গোলাম মোস্তফা, ওইগ্রামের আমিনুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, চলতি বর্ষা মৌসুমে অবিরাম বর্ষন ও উজান থেকে নেমে আসা সোমেশ্বরী নদীতে কয়েক দফায় পাহাড়ি ঢলের পানির তোড়ে মসজিদের পশ্চিম পাশে দুইটি বাড়ি বিধ্বস্ত হয়। এসময় গ্রামবাসীরা ব্যক্তি উদ্যোগে বালুর বস্তা ফেলে কোন রকমে মসজিদ রক্ষা পায়।

কিন্তুু মসজিদটি সুরক্ষিত নয়। ভাঙ্গনের মুখে রয়েছে মসজিদটি । গ্রামবাসীরা জানায় নতুন করে সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢল দেখা দিলে মসজিদটি যে কোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার ঝুকিতে রয়েছে । এ নিয়ে আতঙ্কে আছেন গ্রামবাসীরা। তাই জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গনের হাত থেকে মসজিদটি রক্ষার দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন মসজিদটি রক্ষার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাখে যোগাযোগ করা হচ্ছে। এখনো কোন সারা পাওয়া যায়নি। সারা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।