মাসুদ রানা রাব্বানী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ| রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়|
ˆবঠকে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন| তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে| এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সমšি^ত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন| তিনি পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান|
সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, সমš^য় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ জোরদারের বিষয়ে উভয়েই গুরুত্বারোপ করেন|

